হাইতির প্রধানমন্ত্রী হেনরিকে হত্যার চেষ্টা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

হাইতির প্রধানমন্ত্রী হেনরিকে হত্যার চেষ্টা


হাইতির প্রধানমন্ত্রী অ্যারিয়েল হেনরিকে হত্যার চেষ্টা করা হয়েছে। দেশটির গোনাইভের শহরের এক গির্জায় এই ঘটনা ঘটে। খবর রয়টার্স।


এক বিবৃতিতে অ্যারিয়েল হেনরির কার্যালয় এ তথ্য নিশ্চিত করে। এতে বলা হয়, স্বাধীনতা দিবসের একটি অনুষ্ঠানে হেনরিকে লক্ষ্য করে এক বন্দুকধারী হামলা চালায়। তার কোনো ক্ষতি হয়নি।


খবরে বলা হয়, হামলার সময় দুর্বৃত্তদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গোলাগুলিতে একজন নিহত ও দুজন আহত হয়েছেন বলে জানা গেছে। সন্দেহভাজনদের বিরুদ্ধে আটকাদেশ জারি করা হয়েছে।


গত ৭ জুলাই রাতে হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্সে নিজ বাসভবনে খুন হন হাইতির প্রেসিডেন্ট জোভেনেল মইসি। এরপর থেকে দেশটির নিরাপত্তা পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে।

কোন মন্তব্য নেই