বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে এমারাল্ড অয়েল
ঋণ কেলেঙ্কারির মামলায় জামিন নিয়ে এমারাল্ড অয়েলের উদ্যোক্তারা বিদেশে পালিয়ে যাওয়ার পর ২০১৭ সাল থেকে উৎপাদন বন্ধ হয়ে যায় কোম্পানিটির। দীর্ঘদিন বন্ধ থাকার পর গত বছরের জুলাইয়ে আবারো উৎপাদন চালুর ঘোষণা দেয় কোম্পানিটি। ওই বছরের ১ সেপ্টেম্বর থেকে উৎপাদন চালু করার সময়সীমা নির্ধারিত থাকলেও সেটি সম্ভব হয়নি।
উৎপাদন চালু করতে না পারার কারণ হিসেবে সে সময় এমারাল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ কর্তৃপক্ষ জানায়, কঠোর লকডাউনের কারণে সব অফিস ওই বছরের ২৩ জুলাই থেকে ১০ আগস্ট পর্যন্ত বন্ধ ছিল। এ কারণে কোম্পানি বিভিন্ন ধরনের লাইসেন্স নবায়ন ও সংগ্রহ করতে পারেনি। একইভাবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঋণ পুনঃতফসিল এবং শেয়ার হস্তান্তর কার্যক্রমও পিছিয়ে গেছে। এ বিষয়গুলো নিষ্পত্তি করতে আরো সময় প্রয়োজন। এ অবস্থায় কোম্পানির পর্ষদ সেপ্টেম্বর থেকে পূর্ণাঙ্গ উৎপাদনে যাওয়ার মতো অবস্থায় নেই।
২০১১ সালে স্পন্দন ব্র্যান্ডের রাইস ব্র্যান অয়েল (চালের কুঁড়ার তেল) উৎপাদন শুরুর মাধ্যমে ব্যবসায় নেমেছিল এমারাল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ। তিন বছরের মাথায় ২০১৪ সালে আইপিওর মাধ্যমে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় কোম্পানিটি।
কোন মন্তব্য নেই