পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ৬, আহত ২০ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

পাকিস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ৬, আহত ২০

 

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তানে বরযাত্রীবাহী একটি মাইক্রোবাসের সাথে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত হয়েছেন ৬ জন। এ ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ২০ জন। খবর সিজিটিএন এর।


জানা গেছে, মাইক্রোবাসটিতে মোট ২৫ জন যাত্রী ছিলেন। পুলিশ বলছে, বেলুচিস্তানের খুজদার জেলার মহাসড়কে স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ জানুয়ারি) এ ঘটনা ঘটে। এ সময় বিয়ের অনুষ্ঠানে যাত্রীবাহী মাইক্রোবাসটিকে বিপরীত দিক থেকে ধাক্কা দেয় একটি কাভার্ডভ্যান। এতে ঘটনাস্থলেই মারা যান ৬ জন।



এরই মধ্যে মরদেহগুলোকে মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

কোন মন্তব্য নেই