অস্ট্রিয়ার চ্যান্সেলর করোনা আক্রান্ত - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

অস্ট্রিয়ার চ্যান্সেলর করোনা আক্রান্ত


অস্ট্রিয়ার সরকার প্রধান কার্ল নেহাম্মার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার কভিড-১৯ পরীক্ষায় তার ভাইরাস শনাক্ত হয়। চ্যান্সেলরের দফতর এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।


তারা জানায়, নেহাম্মারের করোনাভাইরাসের কোনো উপসর্গ ছিল না। তিনি ভ্যাকসিনের দুই ডোজ এবং বুস্টার টিকা নিয়েছেন।


চ্যান্সেলর এক বিবৃতিতে বলেছেন, ‘উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। আমি ভাল আছি।’


‘বুস্টার ডোজ দেয়ার ব্যাপারে আমার সমর্থন অব্যাহত থাকবে। এই ডোজ করোনাভাইরাসের যে কোনো ধরনের বিরুদ্ধে আপনাকে নিশ্চিতভাবে সুরক্ষা দেবে।’


অস্ট্রিয়ায় যারা কোনো টিকা নেননি তারা বর্তমানের লকডাউনের মধ্যে রয়েছেন। তাদের সংখ্যা দেশের মোট জনসংখ্যার সর্বোচ্চ প্রায় ৩০ শতাংশ। পশ্চিম ইউরোপের দেশ গুলোর মধ্যে তা সর্বোচ্চ।

কোন মন্তব্য নেই