মালয়েশিয়ায় প্রবাসীদের জন্য বিশেষ সফটওয়্যার চালু - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মালয়েশিয়ায় প্রবাসীদের জন্য বিশেষ সফটওয়্যার চালু


মালয়েশিয়া প্রবাসীদের জন্য মোবাইল রিচার্জ ও পেমেন্ট গেটওয়ে সিস্টেম এ জেড নামে একটি সফটওয়্যার উদ্ভোদন করা হয়েছে। এর মাধ্যমে প্রবাসীরা ঘরে বসে তাদের কষ্টার্জিত অর্থ দিয়ে মালয়েশিয়া ও বাংলাদেশে তাদের স্বজনদের সব মোবাইল অপারেটরে টপ আপ ও ফ্লেক্সিলোড করতে পারবেন।


স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য তুলে ধরেন এজেড পে এ্যাপস আফরিন লিগ্যাসি কোম্পানির চেয়ারম্যান হাসিবুর রহমান ও ভাইস চেয়ারম্যান আশরাফুর রহমান।


বাংলাদেশী মালিকানাধীন আফ্রিন লিগ্যাসি কোম্পানির এজেড পে ব্যবহার করে বৈধ উপায়ে প্রবাসীরা দেশ বিদেশে মোবাইল রিচার্জ করতে পারবেন। মালয়েশিয়া থেকে মাত্র এক সেকেন্ডে বাংলাদেশ, নেপাল, ভারত, ইন্দোনেশিয়ায় তাদের স্বজনের কাছে টপ আপ, ফ্লেক্সিলোডসহ আর অন্যন্যা পেমেন্ট সুবিধা পাঠাতে পারবেন।


কোম্পানির কর্মকর্তারা জানিয়েছেন প্লে স্টোর থেকে ছোট এই সফটওয়্যারটি ডাউনলোড করে সব স্মাট ফোনে সহজেই ব্যবহার করতে পারবেন।


সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, প্রবাসীরা ১২ থেকে ১৬ ঘণ্টা কঠোর পরিশ্রম করায় অনেক সময় নিকটস্থ সুপারশপ বা শপিং মলে যাওয়ার সুযোগ থাকে না। জরুরি প্রয়োজনে যেকোনো সময় এন্ড্রয়েট ফোনেই এই সুবিধা ভোগ করতে পারবেন। এতে প্রবাসীদের সময় বাঁচবে। পরবর্তীতে দেশে টাকা পাঠানোসহ আরো বিভিন্ন ফিচার এতে যোগ হবে।


এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ।


সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন এর ক্লায়েন্ট এবং ডিস্ট্রিবিউটরসহ কোম্পানির করপোরেট ব্যক্তি, বিএম বাবুল হাসান, মো: সাইফুল ইসলাম, এস এম মুনিম আহমেদ, মঈনুল হাসান চৌধুরী, এইচ এম হাশিম ইমরান, লোকমান দেওয়ান, আঞ্জুম পাটোয়ারি ও শাহজালাল এবং অন্যন্যা প্রবাসীরা।

কোন মন্তব্য নেই