খুলনা প্রিন্টিংয়ের লোকসান ২০৮৬ শতাংশ বেড়েছে
শেয়ারবাজারে তালিকাভুক্ত খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই’২১-মার্চ’২২) শেয়ারপ্রতি লোকসান ২০৮৬ শতাংশ বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই’২১-মার্চ’২২) শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩.০৬ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ০.১৪ টাকা। এ হিসাবে কোম্পানিটির লোকসান ২.৯২ টাকা বা ২০৮৬ শতাংশ বেড়েছে।
এদিকে কোম্পানিটির চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২২) শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.০৭ টাকা। আগের অর্থবছরের একই সময়ে লোকসান হয়েছিল ০.০৪ টাকা। এ হিসাবে কোম্পানিটির লোকসান ০.০৩ টাকা বা ৭৫ শতাংশ বেড়েছে।
২০২২ সালের ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি ঋণাত্মক সম্পদ দাঁড়িয়েছে ১.৮৩ টাকায়।

কোন মন্তব্য নেই