আরডি ফুডের মুনাফায় বড় উত্থান - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

আরডি ফুডের মুনাফায় বড় উত্থান


শেয়ারবাজারে তালিকাভুক্ত আরডি ফুডের চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই’২১-মার্চ’২২) শেয়ারপ্রতি মুনাফা ১৬৮ শতাংশ বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


জানা গেছে, কোম্পানিটির চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই’২১-মার্চ’২২) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৩৭ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ০.৫১ টাকা। এ হিসাবে কোম্পানিটির মুনাফা ০.৮৬ টাকা বা ১৬৮ শতাংশ বেড়েছে।


এদিকে কোম্পানিটির চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২২) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৬০ টাকা। আগের অর্থবছরের একই সময়ে মুনাফা হয়েছিল ০.২০ টাকা। এ হিসাবে কোম্পানিটির মুনাফা ০.৪০ টাকা বা ২০০ শতাংশ বেড়েছে।


২০২২ সালের ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৫.৩০ টাকায়।


কোন মন্তব্য নেই