লাভেলোর মুনাফা ৪৯ শতাংশ বেড়েছে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

লাভেলোর মুনাফা ৪৯ শতাংশ বেড়েছে


শেয়ারবাজারে তালিকাভুক্ত লাভেলো আইসক্রিমের চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই’২১-মার্চ’২২) শেয়ারপ্রতি মুনাফা ৪৯ শতাংশ বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


জানা গেছে, কোম্পানিটির চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই’২১-মার্চ’২২) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.১৩ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ০.৭৬ টাকা। এ হিসাবে কোম্পানিটির মুনাফা ০.৩৭ টাকা বা ৪৯ শতাংশ বেড়েছে।


এদিকে কোম্পানিটির চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২২) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৫৮ টাকা। আগের অর্থবছরের একই সময়ে মুনাফা হয়েছিল ০.২৬ টাকা। এ হিসাবে কোম্পানিটির মুনাফা ০.৩২ টাকা বা ১২৩ শতাংশ বেড়েছে।


২০২২ সালের ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২.৬০ টাকায়।

কোন মন্তব্য নেই