তুংহাই নিটিংয়ের আর্থিক প্রতিবেদন প্রকাশ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

তুংহাই নিটিংয়ের আর্থিক প্রতিবেদন প্রকাশ


পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান তুংহাই নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড গত ৩১ মার্চ, ২০২২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।


সূত্র মতে, চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (EPS) হয়েছে ০.০৫ পয়সা। গত বছর একই সময়ে কোম্পানিটির লোকসান হয়েছিল ০.০৬ পয়সা।



হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে তথা ৯ মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে ২১ পয়সা। গত বছরের একই সময়ে তা ২২ পয়সা ছিল।


গত ৩১ মার্চ, ২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল মাইনাস ৫ টাকা ৯৬ পয়সা।


কোন মন্তব্য নেই