দর হারানোর শীর্ষে বিডি ফাইন্যান্স - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

দর হারানোর শীর্ষে বিডি ফাইন্যান্স


রবিবার (১৭ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৮০টির বা ৭৩.৮৮ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে বিডি ফাইন্যান্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


জানা গেছে, আগের কার্যদিবস বিডি ফাইন্যান্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ৪০ টাকায়। আজ লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ৩৯.২০ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ০.৮০ টাকা বা ২ শতাংশ কমেছে। এর মাধ্যমে বিডি ফাইন্যান্স ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।


এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে বেক্সিমকো ফার্মার ২ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বরের ২ শতাংশ, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের ২ শতাংশ, এপেক্স স্পিনিংয়ের ১.৯৯ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ১.৯৯ শতাংশ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ১.৯৯ শতাংশ, মনোস্পুল পেপারের ১.৯৯ শতাংশ, জেএমআই সিরিঞ্জের ১.৯৯ শতাংশ এবং সুহৃদের শেয়ার দর ১.৯৯ শতাংশ কমেছে।

কোন মন্তব্য নেই