হাইডেলবার্গ সিমেন্টের বোর্ড সভার তারিখ ঘোষণা
শেয়ারবাজারে তালিকাভুক্ত হাইডেলবার্গ সিমেন্টের বোর্ড সভার তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানিটির বোর্ড সভা আগামী ২৭ এপ্রিল ২০২২ বিকাল ২.৪৫ টায় অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর, ২০২১ সমাপ্ত সময়ের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হবে।
আগের বছর কোম্পানিটি বিনিয়োগকারীদের ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল।

কোন মন্তব্য নেই