ইভিন্স টেক্সটাইলের লোকসান বেড়েছে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ইভিন্স টেক্সটাইলের লোকসান বেড়েছে


শেয়ারবাজারে তালিকাভুক্ত ইভিন্স টেক্সটাইলের চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই’২১-মার্চ’২২) শেয়ারপ্রতি লোকসান ১৫০ শতাংশ বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।


জানা গেছে, কোম্পানিটি চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই’২১-মার্চ’২২) সমন্বিত শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.৩৫ টাকা। আগের অর্থবছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ০.১৪ টাকা। এ হিসেবে কোম্পানিটির লোকসান ০.২১ টাকা বা ১৫০ শতাংশ বেড়েছে।


এদিকে কোম্পানিটির চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২২) শেয়ারপ্রতি লোকসান হয়েছে ০.১৯ টাকা। আগের অর্থবছর একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছিল ০.১৬৫ টাকা।


২০২২ সালের ৩১ মার্চ কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২.৫৪ টাকায়।

কোন মন্তব্য নেই