আর্গন ডেনিমসের মুনাফায় ধস - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

আর্গন ডেনিমসের মুনাফায় ধস


শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্গন ডেনিমসের চলতি অর্থবছরের ৬ মাসে (জুলাই’২১-মার্চ’২২) শেয়ারপ্রতি মুনাফা ৯৬ শতাংশ কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


জানা গেছে, কোম্পানিটির চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই’২১-মার্চ’২২) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.০৪ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ১.০৩ টাকা। এ হিসাবে কোম্পানিটির মুনাফা ০.৯৯ টাকা বা ৯৬ শতাংশ কমেছে।


এদিকে কোম্পানিটির চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুযারি-মার্চ’২২) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ০.৪৭ টাকা। যার পরিমাণ আগের অর্থবছরের একই সময়ে হয়েছিল ০.৪২ টাকা। এ হিসাবে কোম্পানিটির মুনাফা ০.০৫ টাকা বা ১২ শতাংশ বেড়েছে।


২০২২ সালের ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩.৯৭ টাকায়।

কোন মন্তব্য নেই