শ্যামপুর সুগারের লোকসান কমেছে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

শ্যামপুর সুগারের লোকসান কমেছে


শেয়ারবাজারে তালিকাভুক্ত শ্যামপুর সুগারের চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই’২১-মার্চ’২২) শেয়ারপ্রতি লোকসান ২০ শতাংশ কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।


জানা গেছে, কোম্পানিটির চলতি অর্থবছরের ৯ মাসে (জুলাই’২১-মার্চ’২২) শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬১.৭৩ টাকা। আগের অর্থবছরের একই সময়ে লোকসান হয়েছিল ৭৩.৭০ টাকা। এহিসেবে কোম্পানিটির লোকসান ১৫.৯৭ টাকা বা ২০ শতাংশ কমেছে।


এদিকে কোম্পানিটির চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ’২২) শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১৭.৫৮ টাকা। আগের অর্থবছরের একই সময়ে লোকসান হয়েছিল ২৮.৪৮ টাকা। এহিসেবে কোম্পানিটির লোকসান ১০.৯০ টাকা বা ৩৮ শতাংশ কমেছে।


২০২২ সালের ৩১ মার্চ কোম্পানিটির শেয়ারপ্রতি ঋণাত্মক সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১১৭৬.২৫ টাকায়।

কোন মন্তব্য নেই