পশ্চিমবঙ্গে লোকাল ট্রেনে ঘোড়া - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

পশ্চিমবঙ্গে লোকাল ট্রেনে ঘোড়া

 

ভারতের কলকাতার শিয়ালদহ স্টেশনে রাতের ডায়মন্ড হারবার লোকাল ট্রেনে ঘোড়া নিয়ে উঠেছেন এক যাত্রী। গতকাল বৃহস্পতিবার রাতে অবশ্য ঘোড়া নিয়ে ট্রেনে উঠতে অনেকেই বাধা দিয়েছেন।


তবে শেষ পর্যন্ত ঘোড়ার মালিক ঘোড়াটিকে সঙ্গে নিয়েই ট্রেনে ওঠেন। ডায়মন্ড হারবার লোকাল ট্রেনের যাত্রীদের অনেকে ঘোড়ার সঙ্গে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেসব ছবি পোস্ট করার পর রীতিমতো ভাইরাল হয়েছে।



 

প্রত্যক্ষদর্শী একজনের বক্তব্য- গত বুধবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে ঘোড়দৌড় প্রতিযোগিতা ছিল। সেখানে প্রতিযোগিতায় অংশ নিয়েছিল ঘোড়াটি। এরপর ঘোড়ার মালিক ঘোড়াটিকে নিয়ে চলে আসেন দক্ষিণ দুর্গাপুর স্টেশনে।  


এরপর ঘোড়া নিয়েই তিনি ডায়মন্ড হারবার লোকালে ঢুকে পড়েন। নেতড়া স্টেশনে ঘোড়া নিয়ে নেমে যান ওই ব্যক্তি।  


এ ঘটনায় রেল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। অভিযোগ উঠেছে, আরপিএফ বা স্টেশন কর্তৃপক্ষের কোনো নজরদারি নেই। নেতড়া স্টেশন কর্তৃপক্ষ অবশ্য  এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

সূত্র : হিন্দুস্তান টাইমস।

কোন মন্তব্য নেই