রোববার বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে ছিল যেসব শেয়ার - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

রোববার বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে ছিল যেসব শেয়ার



 

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২১২টির বা ৫৫.৯৩ শতাংশ শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে নতুন তালিকাভুক্ত জেএমআই হসপিটালের। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।


আগের কার্যদিবস বৃহস্পতিবার নতুন তালিকাভুক্ত জেএমআই হসপিটালের ক্লোজিং দর ছিল ৩৫ টাকা ৩০ পয়সা।



আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৩৮ টাকা ৮০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৫০ পয়সা বা ৯.৯১ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে জেএমআই হসপিটালের ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।




ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে এপেক্স ট্যানারীর ৮.৩০ শতাংশ, সোনালী পেপারের ৭.৪৯ শতাংশ, আইপিডিসি ফাইন্যান্সের ৭.২৪ শতাংশ, প্রভাতী ইন্সুরেন্সের ৬.৪৬ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ৫.৪০ শতাংশ, ইস্টার্ন লুব্রিক্যান্টসের ৫ শতাংশ, সিটি ব্যাংকের ৪.৭০ শতাংশ, কেএন্ডকিউয়ের ৪.৭৭ শতাংশ এবং ইয়াকিন পলিমারের ৪.৭৬ শতাংশ দর বেড়েছে।





কোন মন্তব্য নেই