পাকিস্তান সফর করবে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

পাকিস্তান সফর করবে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দল


আগামী মে-জুনে শ্রীলঙ্কা নারী ক্রিকেট দলকে আতিথেয়তা দিবে পাকিস্তান।


পাকিস্তান সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে শ্রীলঙ্কা নারী দল। সিরিজের সবগুলো ম্যাচই হবে করাচিতে।


তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। ওয়ানডে হবে ১, ৩ ও ৪ জুন। তার আগে হবে টি-টোয়েন্টি সিরিজ।

তিনটি টি-টোয়েন্টি হবে যথাক্রমে ২৪, ২৬ ও ২৮ মে।


সূত্র : বাসস


কোন মন্তব্য নেই