৯০ শতাংশের বেশি পতন ছয় খাতে
খাতগুলো হলো- বিদ্যুৎ ও জ্বালানি, প্রকৌশল, বিমা, ওষুধ ও রসায়ন, বস্ত্র এবং খাদ্য ও আনুষঙ্গিক।
আজ সবচেয়ে বেশি দরপতন হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে। এই খাতে ২৩টি কোম্পানির মধ্যে আজ দর কমেছে ২২টির বা ৯৫.৬৫ শতাংশ কোম্পানির। দর বেড়েছে ১টির বা ৪.৩৫ শতাংশ কোম্পানির। দর বেশি কমেছে সিভিও পেট্রোকেমিক্যালের ৩ টাকা ৫০ পয়সা বা ১.৯৮ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টসের ৩৮ টাকা বা ১.৯৮ শতাংশ, বারাকা পতেঙ্গা পাওয়ারের ৬০ পয়সা বা ১.৯৪ শতাংশ।
দ্বিতীয় সর্বোচ্চ দরপতন হয়েছে প্রকৌশল খাতে। এখাতের ৪২টি কোম্পানির মধ্যে আজ দর কমেছে ৪০টির বা ৯৫.২৪ শতাংশ কোম্পানির। দর বেড়েছে ২টির বা ৪.৭৬ শতাংশ কোম্পানির। দর বেশি কমেছে মীর আক্তার হোসেনের ১ টাকা ২০ পয়সা বা ২ শতাংশ, রংপুর ফাউন্ড্রি ৪ টাকা ১০ পয়সা বা ২ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বরের ১৯ টাকা ৪০ পয়সা বা ২ শতাংশ।
তৃতীয় সর্বোচ্চ দরপতন হয়েছে বিমা খাতে। এখাতের ৫৩টি কোম্পানির মধ্যে আজ দর কমেছে ৫০টির বা ৯৪.৩৩ শতাংশ কোম্পানির। দর বেড়েছে ২টির বা ৩.৭৭ শতাংশ কোম্পানির। দর অপরিবর্তিত ছিল ১টির বা ১.৮৮ শতাংশ কোম্পানির। দর বেশি কমেছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ১ টাকা ৯০ পয়সা বা ২ শতাংশ, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৯০ পয়সা বা ২ শতাংশ, পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ১ টাকা ৯০ পয়সা বা ২ শতাংশ, ঢাকা ইন্স্যুরেন্সের ১ টাকা ২০ পয়সা বা ১.৯৯ শতাংশ, ফারইস্ট লাইফের ১ টাকা ৭০ পয়সা বা ১.৯৯ শতাংশ
দরপতনের দিক দিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ওষুধ ও রসায়ন খাতে। খাতটিতে লেনদেন হওয়া ৩১টি কোম্পানির মধ্যে আজ দর কমেছে ২৯টির বা ৯৩.৫৫ শতাংশ কোম্পানির। দর বেড়েছে ২টির বা ৬.৪৫ শতাংশ কোম্পানির। দর বেশি কমেছে জেএমআই সিরিঞ্জের ৬ টাকা ৫০ পয়সা বা ২ শতাংশ, ফার্মাএইডের ১৭ টাকা ৬০ পয়সা বা ১.৯৯ শতাংশ এমবি ফার্মার ৯ টাকা ৪০ পয়সা বা ১.৯৮ শতাংশ।
দরপতনের দিক দিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে বস্ত্র খাত। এখাতের ৫৮টি কোম্পানির মধ্যে আজ দর কমেছে ৫৪টির বা ৯৩.১০ শতাংশ কোম্পানির। দর বেড়েছে ২টির বা ৩.৩৯ শতাংশ কোম্পানির। দর অপরিবর্তিত ছিল ২টির বা ৩.৩৯ শতাংশ কোম্পানির। দর বেশি কমেছে সিএন্ডএ টেক্সটাইলের ২০ পয়সা বা ২ শতাংশ, প্রাইমটেক্স এর ৫০ পয়সা বা ২ শতাংশ, রহিম টেক্সটাইলের টাকা ৪ টাকা ৭০ পয়সা বা ২ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ৪ টাকা ৮০ পয়সা বা ২ শতাংশ।
দরপতনের দিক দিয়ে ষষ্ঠ অবস্থানে রয়েছে খাদ্য ও আনুষঙ্গিক খাত। এখাতের ২১টি কোম্পানির মধ্যে আজ দর কমেছে ১৯টির বা ৯০.৪৮ শতাংশ কোম্পানির। দর বেড়েছে ২টির বা ৯.৫২ শতাংশ কোম্পানির। দর বেশি কমেছে এএমসিএল-প্রাণের ৬ টাকা ৫০ পয়সা বা ২ শতাংশ, জেমিনি সি ফুড এর ১০ টাকা ১০ পয়সা বা ১.৯৯ শতাংশ, ন্যাশনাল টি কোম্পানির ১৩ টাকা ১০ পয়সা বা ১.৯৮ শতাংশ, রহিমা ফুডের ৫ টাকা ৭০ পয়সা ১.৯৮ শতাংশ।

কোন মন্তব্য নেই