সোমবার বিনিয়োগকারীরা আগ্রহ হারিয়েছে যেসব শেয়ারে - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

সোমবার বিনিয়োগকারীরা আগ্রহ হারিয়েছে যেসব শেয়ারে


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৩৪৭টির বা ৯১.৩১ শতাংশ শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে সেন্ট্রাল ইন্সুরেন্সের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


আগের কার্যদিবস রোববার সেন্ট্রাল ইন্সুরেন্সের দর ছিল ৪৫ টাকা। আজ লেনদেন শেষে এর ক্লোজিং দর দাঁড়ায় ৪৪ টাকা ১০ পয়সা। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৯০ পয়সা বা ২ শতাংশ দর কমেছে। এর মাধ্যমে সেন্ট্রাল ইন্সুরেন্স ডিএসইর দর পতনের তালিকার শীর্ষে উঠে আসে।


ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর সিএন্ডএ টেক্সটাইলের ২ শতাংশ, জেএমআই সিরিঞ্জের ২ শতাংশ, মীর আখতারের ২ শতাংশ, পাইওনিয়ার ইন্সুরেন্সের ২ শতাংশ, প্রাইম টেক্সের ২ শতাংশ, রেনউইক যজ্ঞেশ্বরের ১.৯৯ শতাংশ, রংপুর ফাউন্ড্রির ১.৯৯ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্সের ১.৯৯ শতাংশ, এএমসিএল প্রাণের ১.৯৯ শতাংশ দর কমেছে।

কোন মন্তব্য নেই