৩ দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
৩ দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু
রাজধানীর বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে তিন দিনব্যাপী ১৩তম বিমান বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (বিটিটিএফ) ২০২৫।
বৃহস্পতিবার সকালে মেলার উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক দূত লুৎফে সিদ্দিকী। চলবে আগামী শনিবার (১ নভেম্বর) পর্যন্ত, প্রতিদিন সকাল থেকে রাত ৮টা পর্যন্ত।
আয়োজক ও পৃষ্ঠপোষকতা
-
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এমডি ও সিইও ড. মো. শফিকুর রহমান,
-
বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি মো. মাইনুল হাসান,
-
বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও নুজহাত ইয়াসমিন,
-
বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান সায়মা শাহিন সুলতানা।
সমাপনী বক্তব্য রাখেন টোয়াব প্রেসিডেন্ট মো. রাফিউজ্জামান।
অংশগ্রহণকারী দেশ ও প্রতিষ্ঠান
মেলায় যা থাকছে
আন্তর্জাতিক ও দেশি এয়ারলাইন্স, ট্যুরিজম বোর্ড, ট্রাভেল এজেন্সি, হোটেল, রিসোর্ট, ক্রুজ লাইনার ও হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিচ্ছে প্রদর্শক হিসেবে।
এছাড়া সাইডলাইন ইভেন্ট হিসেবে থাকছে—
-
বিজনেস টু বিজনেস (B2B) সেশন
-
সেমিনার ও কান্ট্রি প্রেজেন্টেশন
-
এবং প্রতিদিনের সাংস্কৃতিক অনুষ্ঠান
কোন মন্তব্য নেই