ভোলায় পুকুরে ডুবে দুই স্কুলছাত্রীর মৃত্যু - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ভোলায় পুকুরে ডুবে দুই স্কুলছাত্রীর মৃত্যু

 


ভোলা প্রতিনিধি | Times Express 24

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সকালে উপজেলার মানিকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো মাহা (৮) ও তানহা আক্তার (৯)। তারা দুজনই মানিকারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। মাহা স্থানীয় বাসিন্দা মো. শাহিনের মেয়ে এবং তানহা আক্তার আব্দুল গনির মেয়ে।

যেভাবে ঘটে দুর্ঘটনা

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সকালে দুই শিশু বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়।

পরে সকাল সাড়ে ১০টার দিকে এক পথচারী পুকুরে একটি শিশুকে ভাসমান অবস্থায় দেখতে পান। তাঁর চিৎকার শুনে বাড়ির লোকজন এগিয়ে এসে শিশুটিকে উদ্ধার করেন। পরে অপর শিশুটিকেও উদ্ধার করা হয়। জানা গেছে, শিশুটি পানির নিচে গাছের ডালের সঙ্গে আটকে ছিল।

ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশ্রাব আলী জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে পরিবার-পরিজন ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

কোন মন্তব্য নেই