সপ্তাহজুড়ে ডিএসইতে পিই রেশিও কমেছে — বিনিয়োগকারীদের সতর্ক থাকার পরামর্শ
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক, টাইমস এক্সপ্রেস ২৪:
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৬–৩০ অক্টোবর) সার্বিক মূল্য-আয় অনুপাত (P/E Ratio) কমেছে। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা গেছে, এ সময়ে সূচকের সামগ্রিক পিই রেশিও কমেছে প্রায় ০.৯৯ শতাংশ।
তথ্য অনুযায়ী, সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ১০.০৩ পয়েন্ট, আর সপ্তাহ শেষে তা নেমে দাঁড়িয়েছে ৯.৯৩ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে সূচকের পিই রেশিও ০.১ পয়েন্ট বা ০.৯৯ শতাংশ হ্রাস পেয়েছে।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে বাজারে লেনদেনের গতি কমে যাওয়ায় এবং কিছু শেয়ারের দাম সামান্য সংশোধনে যাওয়ায় সার্বিক পিই রেশিও কিছুটা কমেছে। তবে বিনিয়োগকারীদেরকে বাছাই করা ভালো কোম্পানির মৌলভিত্তিক শেয়ারে নজর রাখার পরামর্শ দিয়েছেন তারা।
কোন মন্তব্য নেই