মুন্সীগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করল পুলিশ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মুন্সীগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করল পুলিশ

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত



মুন্সীগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করল পুলিশ


টাইমস এক্সপ্রেস ২৪ :

মুন্সীগঞ্জ সদর উপজেলার মহাকালী ইউনিয়নের লোহারপুল বাজারসংলগ্ন একটি পুকুর থেকে এক অজ্ঞাত পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয়রা পুকুরে ভাসমান লাশটি দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পুকুরটি এলাকার জাহাঙ্গীর নামের এক ব্যক্তির মালিকানাধীন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মৃতদেহটি ৫ থেকে ৭ দিন আগে পানিতে পড়ে ছিল। দীর্ঘ সময় পানিতে থাকায় লাশটি ফুলে বিকৃত হয়ে যাওয়ায় তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম বলেন,

“লাশ উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”

এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।

স্থানীয়দের মতে, এলাকাটিতে আগে কখনও এ ধরনের ঘটনা ঘটেনি। ফলে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধারকে ঘিরে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও কৌতূহল ছড়িয়ে পড়েছে।

কোন মন্তব্য নেই