মালাইকা আরোরার বয়স নিয়ে চর্চা তুঙ্গে, নেটিজেনদের ধন্দে ফেললেন ‘মুন্নি’

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
মালাইকা আরোরার বয়স নিয়ে চর্চা তুঙ্গে, নেটিজেনদের ধন্দে ফেললেন ‘মুন্নি’
টাইমস এক্সপ্রেস ২৪ :
বয়স যে শুধুই একটি সংখ্যা—তা বারবার প্রমাণ করে দিয়েছেন বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা। বয়স বাড়লেও সৌন্দর্যে কোনো ছেদ পড়েনি তার। ফিটনেস, ফ্যাশন ও গ্ল্যামার—সব মিলিয়ে এখনো তরুণ প্রজন্মের অনুপ্রেরণা তিনি।
সম্প্রতি মুক্তি পাওয়া ‘থাম্মা’ সিনেমার আইটেম গান ‘পয়জন বেবি’-তে নেচে ফের আলোচনায় এসেছেন মালাইকা। দর্শকরা মুগ্ধ তার গ্ল্যামার ও নাচে। তবে এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে তার নাচ নয়, বরং বয়স নিয়ে বিভ্রান্তি।
সবাই জানতেন, মালাইকার বয়স ৫২ বছর। কিন্তু জন্মদিনে তার বোন অমৃতা আরোরা ইনস্টাগ্রামে লিখলেন,
“এত বছর ধরেই তোমার ৫০ হওয়ার গল্প, অবশেষে সত্যি তোমার ৫০ হলো, আমার সুন্দরী বোন।”
এই পোস্ট দেখেই নেটিজেনদের মধ্যে শুরু হয় আলোচনা। কেউ কেউ বলছেন, “২০১৯ থেকে ২০২৫ পর্যন্ত মালাইকা কেবল ৪৯ ও ৫০-এ ঘুরপাক খাচ্ছেন!” আবার কেউ লিখেছেন, “বয়স নিয়ে চিন্তা নয়, ৬০ বছর বয়সেও যদি এমন থাকা যায়, আমি রাজি!”
রেডিটসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এখন ‘মালাইকার প্রকৃত বয়স’ নিয়ে চলছে তুমুল বিতর্ক। কেউ বলছেন তিনি ৫০, কেউ বলছেন ৬০-এর কাছাকাছি।
তবে এই সব জল্পনা–কল্পনায় মুখ খোলেননি মালাইকা। বরং নিজের মতো করেই ফিটনেস ও ফ্যাশনের জগতে রাজত্ব করছেন তিনি।
ব্যক্তিগত জীবনে ১৯৯৮ সালে আরবাজ খানকে বিয়ে করেন মালাইকা। ১৮ বছর পর, ২০১৬ সালে তাদের বিবাহবিচ্ছেদ হয়। তাদের একটি ছেলে আছে, নাম আরহান খান। বিচ্ছেদের পর আর বিয়ে করেননি তিনি।
সংগ্রাম ও দৃঢ়তায় গড়া মালাইকার জীবন এখনো প্রমাণ করে—
“বয়স নয়, আত্মবিশ্বাসই একজন নারীকে করে আরও সুন্দর।”
কোন মন্তব্য নেই