অন্ধ্রপ্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে বাসে আগুন, নিহত কমপক্ষে ২০ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

অন্ধ্রপ্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে বাসে আগুন, নিহত কমপক্ষে ২০

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

অন্ধ্রপ্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে বাসে আগুন, নিহত কমপক্ষে ২০

ভারতের অন্ধ্রপ্রদেশে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ২০ জন যাত্রী। শুক্রবার ভোররাতে কুর্নুল জেলার চিন্নাটেকুর গ্রামের কাছে একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে আগুন ধরে যায়।

স্থানীয় প্রশাসনের তথ্যমতে, হায়দরাবাদ থেকে বেঙ্গালুরুগামী বাসটিতে মোট ৪০ জন যাত্রী ছিলেন। সংঘর্ষের পর মোটরসাইকেলটি বাসের সামনের অংশে আটকে যায়, এরপর কিছু দূর যাওয়ার পর হঠাৎই আগুন ধরে যায় পুরো বাসে।

দুর্ঘটনার সময় অনেক যাত্রী ঘুমিয়ে ছিলেন। আগুনের লেলিহান শিখা বুঝতে পেরে কয়েকজন যাত্রী জানালা ভেঙে বেরিয়ে আসতে সক্ষম হন, তবে অনেকেই বের হতে পারেননি।

পুলিশ জানায়, বাসটি একটি বেসরকারি প্রতিষ্ঠানের মালিকানাধীন এবং এটি ৪৪ নম্বর জাতীয় সড়কে চলাচল করছিল। দুর্ঘটনার পর চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন।

স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন, কিন্তু এর আগেই পুরো বাসটি পুড়ে যায়। আগুনে দগ্ধ হয়ে নিহতদের মরদেহ চিহ্নিত করা কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছে প্রশাসন।

এ ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কোন মন্তব্য নেই