গাজার নিরাপত্তা দেখবে ইসরায়েলের মিত্র দেশগুলোর সেনারা: যুক্তরাষ্ট্র - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

গাজার নিরাপত্তা দেখবে ইসরায়েলের মিত্র দেশগুলোর সেনারা: যুক্তরাষ্ট্র

 

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

গাজার নিরাপত্তা দেখবে ইসরায়েলের মিত্র দেশগুলোর সেনারা: যুক্তরাষ্ট্র

গাজায় যুদ্ধবিরতি কার্যকরের পর যে আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হবে, তাতে শুধু ইসরায়েলের মিত্র দেশগুলোর সেনারা অংশ নেবে—এমনটিই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

শুক্রবার (২৪ অক্টোবর) ইসরায়েল সফরকালে তিনি বলেন, “যেসব দেশের সঙ্গে ইসরায়েল স্বাচ্ছন্দ্য বোধ করে, শুধুমাত্র তাদের সেনারাই গাজার নিরাপত্তা ব্যবস্থায় থাকবে।”

রুবিও আরও জানান, গাজার ভবিষ্যৎ শাসনব্যবস্থা নিয়ে এখনো ইসরায়েল ও তার অংশীদার দেশগুলোর মধ্যে আলোচনা চলছে। তবে হামাসকে এতে কোনোভাবে অন্তর্ভুক্ত করা হবে না। ফিলিস্তিনি কর্তৃপক্ষের সম্ভাব্য ভূমিকা নিয়েও এখনো সিদ্ধান্ত হয়নি।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তিতে গাজার নিরাপত্তায় আন্তর্জাতিক বাহিনী গঠনের কথা বলা হয়েছিল। এদিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদও মিশরের নেতৃত্বে একটি আন্তর্জাতিক বাহিনী গঠনের পরিকল্পনা করছে, যেখানে মিশর, তুরস্ক, ইন্দোনেশিয়া ও আজারবাইজান সৈন্যদাতা দেশ হিসেবে থাকতে পারে।

তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, গাজায় কোনো তুর্কি সেনা মোতায়েনের অনুমতি দেওয়া হবে না।

কোন মন্তব্য নেই