টি-২০ সিরিজ খেলতে চট্টগ্রামে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দল
টি-২০ সিরিজ খেলতে চট্টগ্রামে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দল
ওয়ানডে সিরিজ শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চট্টগ্রামে পৌঁছেছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।
শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে ক্যারিবীয়রা চট্টগ্রামের টিম হোটেল রেডিসন ব্লুতে পৌঁছায়। বিকেল সাড়ে ৪টার দিকে একই হোটেলে আসে বাংলাদেশ দল। দুই দলকেই শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কড়া নিরাপত্তায় হোটেলে পৌঁছে দেয় পুলিশ ও র্যাব সদস্যরা।
চট্টগ্রামের সাগরপাড়ের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে হবে তিন ম্যাচের সিরিজ। প্রথম ম্যাচ সোমবার (২৭ অক্টোবর), পরের দুটি ম্যাচ ২৯ ও ৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।
চট্টগ্রামের উইকেট ও আবহাওয়া বিবেচনায় টি-টোয়েন্টি দলে পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজ। দুই বাঁহাতি স্পিনার আকিল হোসেন ও গুড়াকেশ মোতির সঙ্গে এবার যুক্ত হয়েছেন খারি পিয়েরে।

কোন মন্তব্য নেই