জন্মদিনে পরীমণির বার্তা: শুধু বেঁচে থাকা নয়, বাঁচা জীবন উদযাপনই শ্রেয়
জন্মদিনে পরীমণির বার্তা: শুধু বেঁচে থাকা নয়, বাঁচা জীবন উদযাপনই শ্রেয়
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা পরীমণি আজ (২৪ অক্টোবর) উদযাপন করছেন তার জন্মদিন। বরাবরের মতো জাঁকজমক নয়, এবার ঘরোয়া আয়োজনে পুত্র পুণ্য ও ঘনিষ্ঠ কয়েকজনের সঙ্গে কেক কেটে দিনটি উদযাপন করেন তিনি।
বৃহস্পতিবার রাতে ফেসবুকে জন্মদিনের বেশ কিছু ছবি শেয়ার করেন পরীমণি। ছবিগুলোর ক্যাপশনে তিনি লেখেন, “এ জীবন শুধু বেঁচে থাকার চেয়ে, বাঁচা জীবন উদযাপন করাই শ্রেয়। জীবনের আনন্দ, বেদনা, দুঃখ, কষ্ট, সুখ, ভালোবাসা—সবকিছু নিয়েই আজকের এই জীবন।” শেষে তিনি নিজেকেই জন্মদিনের শুভেচ্ছা জানান।
নেটিজেনদের অনেকেই কমেন্টে পরীমণিকে শুভেচ্ছায় ভরিয়ে দেন। কেউ লেখেন, “আপনার জীবন সুখে-শান্তিতে কাটুক,” আবার কেউ বলেন, “আপনি পৃথিবীর বেস্ট মাদার।”
পরীমণির সর্বশেষ কাজ ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’, যা পরিচালনা করেছেন অনম বিশ্বাস। মুক্তির অপেক্ষায় আছে তার নতুন ছবি ‘ডোডোর গল্প’, যেখানে তিনি অভিনয় করেছেন সাইমন সাদিকের সঙ্গে। পাশাপাশি তিনি সম্প্রতি ‘গোলাপ’ নামের নতুন সিনেমাতেও চুক্তিবদ্ধ হয়েছেন, এতে তার সহশিল্পী নিরব।

কোন মন্তব্য নেই