ফাঁস হওয়া অডিও নিয়ে মুখ খুললেন ইয়ামিন হক ববি: ‘সব জোড়াতালি দেওয়া’
ফাঁস হওয়া অডিও নিয়ে মুখ খুললেন ইয়ামিন হক ববি: ‘সব জোড়াতালি দেওয়া’
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববি আবারও আলোচনায়। সম্প্রতি এক ব্যবসায়ী ও চলচ্চিত্র প্রযোজকের সঙ্গে তার কথোপকথনের একটি অডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়। সেখানে ববিকে চিৎকার করে কথা বলতে শোনা যায়, যা মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে।
এ নিয়ে মুখ খুলেছেন ববি। তিনি বলেন, “বিভিন্ন সময়ের কথাবার্তা জোড়াতালি দিয়ে বানানো হয়েছে। কেউ ষড়যন্ত্র করে এমনটা করেছে।”
গণমাধ্যমে ববি জানান, “এসব কথাবার্তা দুই-তিন বছর আগের। একটার সঙ্গে আরেকটার কোনো মিল নেই। মনে হচ্ছে, কেউ ইচ্ছে করে ঝামেলা তৈরি করতে এসব অডিও এডিট করে প্রকাশ করেছে।”
সেই প্রযোজকের সঙ্গে বর্তমান সম্পর্কে জানতে চাইলে ববি বলেন, “সম্পর্ক এখন একদম স্বাভাবিক। আমি এখন ‘তছনছ’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত, সব মনোযোগ কাজেই।”
উল্লেখ্য, ওই প্রযোজক ‘বউ’ নামে একটি সিনেমা নির্মাণ করেছেন, যাতে নায়িকা ববি। এছাড়া সৈকত নাসির পরিচালিত নতুন সিনেমা ‘মাস্টারমাইন্ড’-এর প্রযোজনার কাজও এগিয়ে চলছে বলে জানিয়েছেন তিনি।

কোন মন্তব্য নেই