থাইল্যান্ডের কাছে ৩–০ গোলে হারলো বাংলাদেশ নারী ফুটবল দল - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

থাইল্যান্ডের কাছে ৩–০ গোলে হারলো বাংলাদেশ নারী ফুটবল দল

ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

 থাইল্যান্ডের কাছে ৩–০ গোলে হারলো বাংলাদেশ নারী ফুটবল দল


অনলাইন ডেস্ক | টাইমস এক্সপ্রেস ২৪

দীর্ঘ ১২ বছর পর আবারও থাইল্যান্ডের বিপক্ষে মাঠে নেমে হতাশায় ম্যাচ শেষ করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। শুক্রবার ব্যাংককে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে স্বাগতিক থাইল্যান্ডের কাছে ৩–০ গোলে পরাজিত হয়েছে লাল–সবুজের মেয়েরা।

ম্যাচটি ফিফা স্বীকৃত হলেও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও থাই ফুটবল অ্যাসোসিয়েশন যৌথভাবে এটি ক্লোজড ডোরে আয়োজন করে। প্রথমার্ধে ১–০ গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে আরও দুই গোল হজম করে বাংলাদেশ।

ম্যাচের প্রথম মিনিটেই ওরাপিন ওয়েনগিওনের গোলে এগিয়ে যায় থাইল্যান্ড। বিরতির পর ৫১তম মিনিটে সোয়ালাক পেঙ্গাম এবং ৮৬তম মিনিটে পাত্তারানান ব্যবধান বাড়ান।

গত জুলাইয়ে উইমেনস এশিয়ান কাপ বাছাই পর্ব শেষ করার পর এটিই ছিল বাংলাদেশের মেয়েদের প্রথম আন্তর্জাতিক ম্যাচ। টানা পাঁচ ম্যাচ অপরাজিত থাকার পর এই হারে সেই ধারার সমাপ্তি ঘটল।

দুই দলের দ্বিতীয় প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী সোমবার। আসন্ন নারী এশিয়ান কাপ–এর প্রস্তুতির অংশ হিসেবেই থাইল্যান্ড সফরে আছে বাংলাদেশ দল।

ফিফা র‌্যাঙ্কিংয়ে থাইল্যান্ড আছে ৫৩ নম্বরে, আর বাংলাদেশ ১০৪–এ। র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও অতীতে মিয়ানমারের মতো শক্তিশালী দলকে হারিয়েছিল বাংলাদেশ, তবে এবার সে সাফল্য পুনরাবৃত্তি করতে পারেনি।

কোন মন্তব্য নেই