শীর্ষস্থান হারালেন সাকিব - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

শীর্ষস্থান হারালেন সাকিব


এশিয়া কাপে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন রশিদ খান। ওয়ানডে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে উঠেছেন আফগান এই লেগ স্পিনার। ২০ বছর বয়সি রশিদ খান প্রথমবারের মতো ওয়ানডে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে উঠলেন। শীর্ষে উঠতে রশিদ খান পিছনে ফেলেছেন বাংলাদেশের সাকিব আল হাসানকে। সদ্য শেষ হওয়া এশিয়া কাপে পাঁচ ম্যাচে ১০ উইকেট পেয়েছেন রশিদ। ব্যাট হাতে ৪৩.৫০ গড়ে রান করেছেন ৮৭। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারানোর পর বাংলাদেশকে হারায় তারা। এরপর পাকিস্তান ও বাংলাদেশের বিপক্ষে শেষ পর্যন্ত লড়াই করে হারলেও ভারতের সঙ্গে ড্র করে আফগানরা। দলের সাফল্যে দারুণ অবদান রাখায় ডানহাতি এ লেগ স্পিন অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে ছয় ধাপ এগিয়েছেন।

৬৭ রেটিং পয়েন্ট যোগ হয়েছে তার। ৩৫৩ পয়েন্ট নিয়ে রশিদ রয়েছেন শীর্ষে। ৩৪১ পয়েন্ট নিয়ে সাকিব রয়েছে দুইয়ে। এছাড়া এক ধাপ উন্নতি হয়েছে মোহাম্মদ নবীর। ১৩৪ রান ও ৫ উইকেট নিয়ে সেরা অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে তিনে উঠে এসেছেন মোহাম্মদ নবী। বোলিংয়ে রশিদ খান রয়েছেন দুইয়ে। চার ধাপ এগিয়ে মোস্তাফিজুর রহমান ১২তম স্থানে পেঁৗঁছেছেন। এছাড়া মুজিব-উর-রহমান ১৫ ধাপ এগিয়ে অষ্টম স্থানে চলে এসেছেন। এবারের এশিয়া কাপে ৭ উইকেট পেয়েছেন মুজিব। নবীর উন্নতি হয়েছে দ্ইু ধাপ। 


কোন মন্তব্য নেই