ডিজিটাল নিরাপত্তা মামলায় অব্যাহতি ডিএসই পরিচালক ইমনের
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
টাইমস এক্সপ্রেস ২৪
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, দুপুর ১২:২০
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় অভিযোগ গঠনের আদেশের বিরুদ্ধে করা আপিল মঞ্জুর করেছেন হাইকোর্ট। এর ফলে মামলাটি থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক মিনহাজ মান্নান ইমন অব্যাহতি পেয়েছেন।
বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি মো. যাবিদ হোসেন সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এ রায় ঘোষণা করেন।
মামলার পটভূমি
দিদারুল ইসলাম ও মিনহাজ মান্নান উভয়ে নারাজি আবেদন করলেও ট্রাইব্যুনাল তা খারিজ করে দেন। পরে মিনহাজ মান্নান হাইকোর্টে আপিল করেন এবং ২০২২ সালের ২৪ আগস্ট হাইকোর্ট আপিলটি শুনানির জন্য গ্রহণ করে মামলার কার্যক্রম স্থগিত করে।
হাইকোর্টের রায়
দীর্ঘ শুনানির পর হাইকোর্ট মিনহাজ মান্নানের আপিল মঞ্জুর করেন। ফলে তিনি মামলাটি থেকে সম্পূর্ণ অব্যাহতি পান।
রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবী।
মামলার প্রেক্ষাপট
২০২১ সালের ৪ ফেব্রুয়ারি আদালতে আসামি হিসেবে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর, লেখক মুশতাক আহমেদ ও দিদারুল ইসলামকে চার্জশিটে অন্তর্ভুক্ত করা হয়। অন্য আটজনকে অব্যাহতির আবেদন করা হয়।
কোন মন্তব্য নেই