টঙ্গীতে ফ্যান কারখানায় বিস্ফোরণে নিহত ২, আহত ২০ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

টঙ্গীতে ফ্যান কারখানায় বিস্ফোরণে নিহত ২, আহত ২০



গাজীপুরের টঙ্গীতে ন্যাশনাল ফ্যান কারখানার হিট চেম্বার বিস্ফোরণে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় দগ্ধ হয়েছেন আরও ২০ জন। নিহত দুই ব্যক্তির নাম তাইজুল  ও সামসুল । আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে টঙ্গীর বিশফিট শিল্পনগরী এলাকায় এ ঘটনা ঘটে। 
টঙ্গী পূর্ব থানার ওসি কামাল হোসেন জানান, এ ঘটনায় দুজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান ওসি। 

ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন। আধাঘন্টারও বেশি সময় ধরে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনা হয় বলে জানিয়েছেন তারা। আহতদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতদের মধ্যে ৬জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। 

কোন মন্তব্য নেই