চুল না কেটে ২৮ বছর - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

চুল না কেটে ২৮ বছর

ডিজনির রূপকথার গল্পে ‘র‌্যাপানজেল’ পরী চরিত্রটিকে মনে আছে? তাঁর সুন্দর লম্বা চুলের বহরে যুগ যুগ ধরে মেতে রয়েছেন দর্শকরা। ‘র‌্যাপানজেল’ মনে করত, রাজপুত্ররা লম্বা চুলের সৌন্দর্যে সহজেই আকর্ষিত হয়। র‌্যাপানজেলকে না দেখলেও, তাঁর মতোই লম্বা চুলের বাহার আপনি দেখতে পাবেন ইউক্রেনের এক মহিলা ব্যবসায়ীর মাথায়। তাঁর ৬ ফুট লম্বা চিকন চুলের বাহারে মজেছে গোটা বিশ্ব।

ইউক্রেনে ওই মহিলা ব্যবসায়ীর নাম অ্যালেনা ক্রাভচেঙ্কো। লম্বা চুলে নিজেকে দেখতে বড্ড ভালবাসেন তিনি। তাই গত ২৮ বছর ধরে কাটেননি চুল। বর্তমানে তাঁর চুলের উচ্চতা ৬ ফুট। তবে চুলের যত্নের ব্যাপারে তিনি সদা সচেতন। তিনি মনে করেন, মহিলাদের স্বাভাবিক চুলের থেকে সুন্দর আর কিছু নেই এই পৃথিবীতে। লম্বা চুলের ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিয়মিত পোস্ট করেন অ্যালেনা। তাঁর এই লম্বা চুলের ভক্তের সংখ্যাও নেহাতই কম নয়।-আনন্দবাজার


কোন মন্তব্য নেই