‘বর্ণবাদী’ বলে ঘানায় গান্ধী ভাস্কর্য অপসারণ
বিশ্ববিদ্যালয় কৃর্তপক্ষ বিষয়টি নিশ্চিত করে বলেন, বৈদেশিক সম্পর্ক বিষয়ক মন্ত্রণালয় এবং আঞ্চলিক একত্রীকরণ বিভাগ এজন্য দায়ী। বিংশ শতাব্দীর রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ চরিত্র মহাত্ম গান্ধী ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রধান নেতা। ভারতের জাতির পিতা মাহাত্মা গান্ধী তরুণ বয়সে দীর্ঘদিন দক্ষিণ আফ্রিকায় ছিলেন। ওই সময় কৃষ্ণাঙ্গ আফ্রিকানদের নিয়ে তার মন্তব্য বিতর্কের জন্ম দিয়েছিল। ওই সময়ে তিনি একটি চিঠিতে কৃষ্ণাঙ্গ আফ্রিকানদের ‘কাফির’ বলে বর্ণনা করেন। বর্ণবাদী শ্বেতাঙ্গরা কৃষ্ণাঙ্গ আফ্রিকানদের তাচ্ছিল্য করে ‘কাফির’ বলে সম্বোধন করতো। এছাড়া তিনি ভারতীয়দেরকে কৃষ্ণাঙ্গদের তুলনায় উঁচু স্তরের বলেও বর্ণনা করেছিলেন। ইউনিভার্সিটি অব ঘানা’র আইন বিভাগের শিক্ষার্থী নানা আদম আদেই বিবিসিকে বলেন, তার ভাস্কর্য আমাদের বিশ্ববিদ্যালয়ে থাকার অর্থ তিনি যেসব বিষয়ের পক্ষে ছিলেন আমরাও সেগুলো সমর্থন করি। যদি তিনি কৃষ্ণাঙ্গদের নিয়ে ওইসব কথা বলে থাকেন, তবে আমার মনে হয় তার ভাস্কর্য আমাদের ক্যাম্পাসে রাখা উচিত হবে না।

কোন মন্তব্য নেই