নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করুন : শাহরিয়ার - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করুন : শাহরিয়ার

রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনে নৌকার প্রার্থী শাহরিয়ার আলমের গনসংযোগ অব্যাহত রয়েছে। বহস্পতিবার বিকেলে মনিগ্রাম ইউনিয়নের বেশ কিছু গ্রামে তিনি ভোট চাওয়ার এক পর্যায় হেলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পথসভায় বক্তৃতা করেন। সেখানে দলীয় নেতাকর্মীসহ ভোটারদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করতে হবে।


শাহরিয়ার আলম আরো বলেন, বিগত দশ বছরে সারাদেশে যে পরিমান উন্নয়ন হয়েছে তা বিগত কোন সরকার আমলে হয়নি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে এই উন্নয়নের ধারাবাহিকতা অব্যহত থাকবে। তাই আপনারা সকলে মিলে নৌকা প্রতীকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করবেন। একটি কথা মনে রাখবেন আমরা দুর্ণীতি বাজ নয়। আমরা মামলা মাথায় নিয়ে দেশের বাইরে পালিয়ে থাকিনা। আমরা এতিমদের টাকা মেরে খাইনা।
তিনি বলেন, মনিগ্রাম ইউনিয়নে এলেই ২০১৪ সালের ৫ জানুয়ারী নির্বাচনের কথা মনে পড়ে। সেইবার তুলশিপুর কেন্দ্রে জামাত-বিএনপিরা ভোট বানচাল করার জন্য রণক্ষেত্র করেছিল। তার পরও নির্বাচন বানচাল করতে পারেনি। সুতারাং এ বিষয়টি মাথায় রেখে আপনরা নিজ-নিজ জায়গা থেকে কাজ করবেন। এ ক্ষেত্রে যদি বিন্দুমাত্র পূনরাবিত্তির অভাস পান তবে সেটি দলের হাইকমান্ডসহ প্রশাসনকে জানাবেন। কারণ এখন গণতন্ত্র শক্তিশালী।


এ সময় উপস্থিত ছিলেন, বাঘা থানা আ’লীগের সহ-সভাপতি কাবাতুল্লাহ সরকার, সাংগঠনিক সম্পাদক মুনজুরুল হক মনি, মনিগ্রাম ইউনিয়ন আ’লীগের সভাপতি সাইফুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, মনিগ্রাম ইউনিয়ন আ’লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও মনিগ্রাম উচ্চ বিদ্যালয়ের সভাপতি আফাজ উদ্দীন, মনিগ্রাম ৭নং ওয়ার্ড আ’লীগের সাধারণ সম্পাদক ময়েন উদ্দীন মুন্টু, থানা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহানুর রহমান সোহাগ।

কোন মন্তব্য নেই