মুক্তিযুদ্ধের পক্ষের প্রতীক নৌকা : ফারুক চৌধুরী
রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাংসদ ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী বলেছেন, মুক্তিযুদ্ধের পক্ষে একটাই প্রতীক হলো নৌকা। আর সেটা উন্নয়নের প্রতীক। এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আবারো নৌকা মার্কায় ভোট দিতে হবে। বুধবার বিকেল ৪ টার দিকে গোদাগাড়ী উপজেলার গোগ্রাম ইউনিয়নের বিভিন্ন গ্রামে ভোটারদের সঙ্গে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
গ্রামীণ অর্থনীতির ব্যাপক উপন্নয়নসহ প্রধানমন্ত্রী দেশকে ডিজিটাল করেছেন উল্লেখ তিনি বলেন, বিগত ১০ বছরে মাতৃত্বকালীন ভাতা, বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা ভাতাসহ অনেক সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে। আর গ্রামীন অর্থনীতিতে ব্যাপক উন্নয়ন ঘটেছে। ডিজিটাল বাংলাদেশ গড়েছেন শেখ হাসিনা।
এছাড়াও তিনি গত এক দশকে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক চিত্র ভোটারদের সামনে তুলে ধরেন এবং আগামীতে আরো উন্নয়নের জন্য নৌকা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান। এছাড়াও সাংসদ গ্রামের বিভিন্ন মোড়ে মোড়ে সাধারন জনগনের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। সবার হাতে হাতে তুলে দেন নৌকা প্রতীকের পোস্টার।
এ সময় সাংসদ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর সঙ্গে ছিলেন জেলা আওয়ামী স্বেচ্ছসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক শরিফ তুহিন, সাবেক সদস্য শামসুল আলম (হিটলার), গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগ সভাপতি বদিউজ্জামান, সম্পাদক আব্দুর রশিদ, উপজেলা সাবেক যুবলীগ সভাপতি শফিকুল সরকারসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। গণসংযোগকালে সমর্থক ও দলীয় নেতাকর্মীরা ‘নৌকা’, ‘নৌকা’ শ্লোগান তোলেন। শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ।
এর আগে ফারুক চৌধুরী রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই