নির্বাচন বানচাল করতে সরকারি দল গভীর ষড়যন্ত্র করছে : মিনু - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

নির্বাচন বানচাল করতে সরকারি দল গভীর ষড়যন্ত্র করছে : মিনু

একাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে সরকারি দল গভীর ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু।

তিনি বলেন, ইতিমধ্যে দেশব্যাপী বিএনপি, ২০ দলীয় জোট ও জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচনী প্রচারণায় বাধা প্রদান করা হচ্ছে। কোথাও কোথাও নির্বাচনী অফিস ও গাড়ি ভাঙ্গচুর করা হচ্ছে। ধানের শীষের পোস্টার, ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হচ্ছে। সরকারি দল যতই অত্যাচার ও নির্যাতন করুক বিএনপি নির্বাচন থেকে সরবে না।



বুধবার সকালে রাজশাহী-২ (সদর) আসনে নির্বাচনী প্রচারণার শুরুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা করেন।


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হয়েছেন মিজানুর রহমান মিনু। এই আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী নৌকা প্রতীকের মহাজোটের প্রার্থী ফজলে হোসেন বাদশা। মিনুকে নবম জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত করে প্রথম বার সংসদ সদস্য হন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বাদশা।

মিনু বলেন, এই নির্বাচন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত করার নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে দেশের জনগণের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনা হবে। গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার এই আন্দোলনে ধানের শীষে ভোট চাই।



ধানের শীষের এই প্রার্থী উল্লেখ করেন, তিনি যখন মেয়র ও সংসদ সদস্য ছিলেন তখন রাজশাহীকে ঢেলে সাজিয়েছিলেন। তিনি রাজশাহীকে বিশ্ব দরবারে একটি শান্তির শহর এবং গ্রিন সিটি হিসেবে পরিচিত করিয়েছিলেন। এর জন্য সে সময়ে সিটি কর্পোরেশন বেশ কয়েকবার পুরস্কার লাভ করে। কিন্তু বর্তমানে সেই সিটির সুনাম নষ্ট হয়ে এখন মাদকের শহরে পরিণত হয়েছে। বেকারত্বে শহর ভরে গেছে। বেড়েছে চাঁদাবাজি ও ছিনতাই।

তিনি আরও বলেন, এই সরকারের আমলে শহরে আর কোনো উন্নয়ন হয়নি। আমি যে সকল অফিস, আদালত ভবন, শিক্ষা প্রতিষ্ঠান ও প্রতিষ্ঠান এবং রাস্তা, মাস্টার ড্রেনসহ অন্যান্য স্থাপনা করে গিয়েছিলাম সেইগুলোই এখনো রয়েছে। সংসদ সদস্য নির্বাচিত হলে রাজশাহীকে একটি আধুনিক ও মডেল সিটি হিসেব গড়ে তুলবেন বলে বলেও জানান মিনু।

সকাল থেকে নগরীর ১০ ও ১১ নং ওয়ার্ডে প্রচারণা চালান মিজানুর রহমান মিনু। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির রাজশাহী মহনগর সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল, নগর বিএনপি সহ-সভাপতি নজরুল হুদা, বোয়ালিয়া থানা সভাপতি সাইদুর রহমান পিন্টু, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার, বোয়ালিয়া থানার সাধারণ সম্পদক রবিউল আলম মিলু, নগর যুবদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা ওয়ালিউল হক রানা, জেলা যুবদলের সভাপতি মোজাদ্দেদ জামানী সুমন, নগর যুবদলের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন রিমন, সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমার, নগর ছাত্রদলের সভাপতি আসাদুজ্জমান জনি, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রবি, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম জনি প্রমুখ।

কোন মন্তব্য নেই