রাজশাহীর তানোরে নৌকার পক্ষে প্রচার চালিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

রাজশাহীর তানোরে নৌকার পক্ষে প্রচার চালিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র


রাজশাহীর তানোরে নৌকার পক্ষে প্রচার চালিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও ১৪ দলের সমন্বয়ক এএইচএম খায়রুজ্জামান লিটন। বৃহস্পতিবার বিকেল থেকে রাত পর্যন্ত তিনি বিভিন্ন এলাকায় গণসংযোগ করে নৌকায় ভোট দিয়ে ওমর ফারুক চৌধুরী এমপিকে আবারো নির্বাচিত করার অনুরোধ জানান তিনি।


বিকেলে তানোর উপজেলার পাচন্দর ইউনিয়নের ইলামদহী বাজারে নৌকার পক্ষে গণসংযোগ করেন খায়রুজ্জামান লিটন। বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গিয়ে নৌকার নৌকায় ভোট চান তিনি। পরে সেখানে স্থানীয় আওয়ামী লীগের পথ সভায় যোগ দেন মেয়র লিটন।
তিনি বলেন, নৌকার বিজয় ছাড়া কোন বিকল্প নেই। কারণ নৌকার বিজয় না হলে দেশের উন্নয়ন থেমে যাবে। দেশে জঙ্গিবাদ মাথা চাড়া দিয়ে উঠবে। আইন শৃংখলা পরিস্থিতির অবনতি হবে। তাই তানোর-গোদাগাড়ীকে উন্নয়নে এগিয়ে নিতে, দেশেকে এগিয়ে নিয়ে শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় নিয়ে যেতে নৌকায় ভোট দিতে হবে।


কোন মন্তব্য নেই