ভোটের দিন বাইক চালাতে পারবেন সাংবাদিকরা - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

ভোটের দিন বাইক চালাতে পারবেন সাংবাদিকরা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অন্যান্য যানবাহন চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকলেও সাংবাকিদরা বাইক চালাতে পারবেন। তবে তাদেরকে অবশ্যই নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক সরবরাহ করা স্টিকার ব্যবহার করতে হবে।

বৃহস্পতিবার দুপুরে ইসির সহকারী পরিচালক (জনসংযোগ) আশাদুল হক  এতথ্য জানান।
তিনি বলেন, ‘সাংবাদিকদের বাইকের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে কমিশন। আজ বৃহস্পতিবারই এ সংক্রান্ত পরিপত্র জারি করা হবে। তবে সব সাংবাদিকদের ইসির স্টিকার ব্যবহার করতে হবে।’

কোন মন্তব্য নেই