মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ম্যাটিসের পদত্যাগ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ম্যাটিসের পদত্যাগ




যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস পদত্যাগ করছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে জানা গেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মতভেদকে পদত্যাগের কারণ হিসেবে ইঙ্গিত করেছেন প্রতিরক্ষামন্ত্রী। তবে একে ম্যাটিসের ‘অবসরে যাওয়া’ বলছেন ট্রাম্প। বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) ট্রাম্প জানিয়েছেন, ফেব্রুয়ারির শেষ নাগাদ অবসরে যাবেন ম্যাটিস। সিরিয়া থেকে সব মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণার একদিন পরই এ কথা জানালেন ট্রাম্প। তবে কাকে ম্যাটিসের স্থলাভিষিক্ত করা হবে তা বলেননি তিনি।

কোন মন্তব্য নেই