আজ গুলশানে নির্বাচনী প্রচারণা চালাবেন শেখ হাসিনা
আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শুক্রবার রাজধানীর গুলশানে নির্বাচনী প্রচারণা চালাবেন। শুক্রবার দুপুর ২টায় গুলশান-২ নম্বরের ইয়ুথ ক্লাব মাঠে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি।
তার এই নির্বাচনী প্রচারণাকে সফল করতে ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে মহানগর আওয়ামী লীগসহ দলের সহযোগী ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা। জনসভায় নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীসহ গোয়েন্দা সংস্থার কর্মীরা কাজ করে যাচ্ছেন।
এছাড়া আগামীকাল সিলেটে নির্বাচনি জনসভা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর রোববার রংপুরে এবং সোমবার রাজধানীর কামরাঙ্গীরচরে নির্বাচনী জনসভায় যোগ দেয়ার কথা রয়েছে তার।

কোন মন্তব্য নেই