১৫ বাংলাদেশি একাউন্ট বন্ধ করল টুইটার
ফেসবুকের পর এবার আরেক সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার বাংলাদেশিদের ১৫টি একাউন্ট বন্ধ করেছে। প্রাথমিক তদন্তের ওপর ভিত্তি করে টুইটার বলছে, দেখে মনে হচ্ছে এর মধ্যে বেশ কিছু একাউন্টে রাষ্ট্র-মদতপুষ্ট ব্যক্তিদের যোগসূত্র থাকতে পারে। টুইটার সেফটি থেকে টুইটে এসব কথা বলা হয়েছে। তারা টুইটে বলেছে, এ খাতের সঙ্গে যুক্ত আমাদের সমকক্ষীয় ব্যক্তিদের সঙ্গে নিয়ে এ বিষয়ে কাজ করছি আমরা।
তাতে অল্প সংখ্যক একাউন্ট শনাক্ত করা হয়েছে এবং বন্ধ করা হয়েছে। এসব একাউন্ট বাংলাদেশ থেকে সুসংগঠিত জালিয়াতির প্লাটফরম হিসেবে (কোঅর্ডিনেটেড প্লাটফরম ম্যানিপুলেশন) সৃষ্টি করা হয়েছে ।
টুইট সেফটি আরেক টুইটে বলেছে, আমাদের তদন্ত এখনও চলমান। আমাদের আইন প্রয়োগের বিষয়টি সম্প্রসারিত হতে পারে।

এখন এ পর্যন্ত, আমরা মোট ১৫টি একাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি।

কোন মন্তব্য নেই