গোদাগাড়ীতে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহন, সংঘর্ষে ১০ জন আহত - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

গোদাগাড়ীতে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহন, সংঘর্ষে ১০ জন আহত


রাজশাহী-১ আসনের গোদাগাড়ীতে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। তবে উপজেলার ললত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়,কুমোর পুর মাদরসা ও মাটিকাটা উচ্চ বিদ্যালয়ে ভোট কেন্দ্র আওয়ামীলীগ ও বিএনপি জামায়াতের সমর্থকদের মধ্যে সংঘর্ষে উপজেলা আওয়মী লীগের সাধারন সম্পাদক আব্দুর রশিদসহ ১০ জন আহত হয়। এদের মধ্যে আব্দুল রশিদ,গোদাগাড়ী ইউনিয়ন কৃষকলীগ সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ও যুবলীগ নেতা সিদ্দিক হোসেনকে গোদাগাড়ী হাসপাতালে ভর্তি করা হয়।
এছাড়াও গোদাগাড়ী উচ্চ বিদ্যালয় কলেজ, সুলতানগঞ্জ মাদরাসা,প্রেমতলী কলেজ,নবগ্রাম সরকারি প্রাথমিক,আয়েশা সাবের মাদরসা,পাকড়ি ইউপি,পাল উচ্চ বিদ্যালয়,ডোমকুলি সরকারি বিদ্যালয়,কাপাশিয়া উচ্চ বিদ্যালয়ে ভোট কেন্দ্র আওয়ামীলীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।


এসব ভোট কেন্দ্র সাময়িক ভোট গ্রহন বন্ধ থাকলেও কিছুক্ষন পর আবারো ভোট গ্রহন শুরু হয়। গতকাল রোববার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হলেও দুপুর ১২টা পর্যন্ত ভোটারদের উপস্থিতি বেশি ছিল। উপজেলার ৯৪ ভোট কেন্দ্রর মধ্যে ৩০ টি ভোট কেন্দ্র ঘুরে দেখা যায় প্রতিটি কেন্দ্র সকাল ১১ টার আগে ৩৫ ভাগের বেশি ভোটার ভোট প্রদান করেন। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে আনন্দ প্রকাশ করেন।
এদিকে সকাল সাড়ে ৮ টায় নিজ ভোট কেন্দ্র কুঠি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট প্রদান করেন বিএনপির প্রার্থী ব্যারিস্টার আমিনুল হক ও তার স্ত্রী আভা হক। ভোট দিয়েই বাড়ী চলে যান। ভোট সর্ম্পকে মন্তব্য জানতে চাইলে ব্যারিস্টার আমিনুল হক সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি। এ প্রসঙ্গে সহকারি রিটানিং ও উপজেলা নির্বাহী উপজেলা শিমুল আকতার বলেন বিচ্ছিন্ন দুই একটি ঘটনা ছাড়া ভোট সুষ্ঠ হয়েছে।


কোন মন্তব্য নেই