সেঞ্চুরিয়নে বক্সিং ডে টেস্টে পাকিস্তানের বিপক্ষে জয়ের পথে রয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা
সেঞ্চুরিয়নে বক্সিং ডে টেস্টে পাকিস্তানের বিপক্ষে জয়ের পথে রয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও পাকিস্তানের ব্যাটিং বিপর্যয়ের ফলে স্বাগতিকদের সামনে টার্গেট দাড়িয়েছে ১৪৯ রানে। শুক্রবার টেস্টের তৃতীয় দিন সকালের সেশনে ইতোমধ্যেই ১ উইকেট হারিয়ে ৮১ রান তুলে ফেলেছে প্রোটিয়ারা। ক্রিজে আছেন হাশিম আমলা ৪৫ রান নিয়ে ও ডিয়ান এলগার ৩২ রান নিয়ে। এই টেস্ট জিতলে সিরিজে ১-০ শূন্য ব্যবধানে এগিয়ে যাবে দক্ষিণ আফ্রিকা।
প্রথম ইনিংসে ১৮১ রানে অলআউট হওয়ার পাকিস্তান দ্বিতীয় ইনিংসে করেছে ১৯০ রান। আর দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসে করেছিলো ২২৩ রান। দ্বিতীয় ইনিংসে ১৪৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শূন্য রানেই ওপেনার মার্করামকে হারিয়েছিলো দক্ষিণ আফ্রিকা, তখন নাটকীয় কোন কিছু ঘটনোর আভাস পাওয়া যাচ্ছিল। তবে দ্বিতীয় উইকেট জুটিতে এলগারকে নিয়ে সেই শঙ্কা কাটিয়ে উঠেছেন অভিজ্ঞ হাশিম আমলা।

কোন মন্তব্য নেই