প্রচারণা নেই, ক্যারাম খেলে সময় কাটালেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন
গেল ক’দিন যেন দম ফেলার ফুসরত ছিল না। ভোর থেকে গভীর রাত পর্যন্ত চষে বেড়িয়েছেন উপজেলার প্রতিটি গ্রাম, মাঠ, ঘাট। দেশের সকল স্থানের সাথে মীরসরাইয়েও শুক্রবার সকাল ৮টা থেকে নির্বাচনী সকল ধরনের প্রচারণা বন্ধ হয়ে যায়। তাই দিনভর স্বজন, নিকটাত্মীয় ও আপনজনদের বাড়িতে দাওয়াত খেয়ে ও এলাকার সাধারণ নেতাকর্মীদের সাথে ক্যারাম খেলে সময় কাটালেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
শুক্রবার দুপুরে জুমা’র নামাজ শেষে তিনি চিনকি আস্তানা মাজারের কাছে কাজী বাড়িতে কাজী মোস্তফা আলমের বাড়িতে নিকটাত্মীয় বদিউল মাওলার আয়োজনে দাওয়াতে অংশগ্রহণ করেন। এসময় তার সাথে ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী নাভানা গ্রুপের সিনিয়র ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম, মন্ত্রীপুত্র মাহবুবুর রহমান রুহেল, বারইয়াহাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিন, জোরারগঞ্জ ইউপি চেয়ারম্যান
মকছুদ আহমদ চৌধুরী, চেয়ারম্যান জাহেদ ইকবাল চৌধুরী প্রমুখ ব্যক্তিগণ। এরপর ৬নং ইছাখালী ইউনিয়নের মিজি গ্রামে নিকটাত্মীয় বাড়িতে গেলে সেখানে দলের নেতাকর্মীরা কেরাম খেলছে দেখে উৎসাহের সাথে তাদের সাথে কেরাম খেলে স্মৃতিচারণ করেন শৈশবের। এসময় কিশোর তরুণরা যেন ভিন্ন রকমের আনন্দ উপভোগ করে প্রবীণ এই রাজনীতিককে কেরাম খেলতে দেখে।

কোন মন্তব্য নেই