বিকেলে ড. কামালের সংবাদ সম্মেলন
বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। আজ সোমবার বিকেল ৪টায় রাজধানীর পুরানো পল্টনের জামান টাওয়ারে ফ্রন্টের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষকদের ভিসা না দেওয়া, প্রার্থীদের গ্রেফতার, প্রচারণায় হামলা ও মামলাসহ গুরুত্বপূর্ণ ইস্যুতে গণমাধ্যমে কথা বলবেন ড. কামাল হোসেন।
সংবাদ সম্মেলনে ঐক্যফ্রন্টের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু।

কোন মন্তব্য নেই