মৌলভীবাজার ভোটকেন্দ্রে যাচ্ছে ভোটের সরঞ্জাম
এ.এস.কাঁকন,মৌলভীবাজার জেলা প্রতিনিধি : মৌলভীবাজর ৪ টি সংসদীয় আসনে ভোটগ্রহণের সরঞ্জাম,দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও নিরাপওা বাহিনী পাঠানো শুরু করেছে জেলা নির্বাচন অফিস। শনিবার (২৯ ডিসেম্বর) দুপুর থেকে এ কার্যক্রম শুরু হয়।
উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ থেকে জেলার ৪টি আসনের কেন্দ্রগুলোর দায়িত্ব প্রাপ্ত নির্বাচনী কর্মকর্তারা প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে নিজ নিজ কেন্দ্র্র্রে রওয়ানা হয়েছেন।
কেন্দ্রগুলোতে যাচ্ছে ভোট গ্রহণের সরঞ্জাম, ভোট গ্রহণের জন্য ফরম, স্টেশনারী, ব্যালট পেপার, থ্রেড, পিন, অমোচনীয় কালি, ব্রাশ, সিল ,বক্সসহ অর্ধশতাধিক নির্বাচনী সরঞ্জাম পাঠানো হচ্ছে। ওইসব মালামাল নিরাপত্তার মধ্যে রাখতে নির্দেশনা দেয়া হচ্ছে।
আগামীকাল রোববার (৩০ ডিসেম্বর) সকাল আটটায় শুরু হবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। মৌলভীবাজার সদও আসনে (সদর-রাজনগর) ৩ লক্ষ ৫১ হাজার ১শত ৪৯ জন, ভোটার নির্বাচনে ভোট দেবেন। যার মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১ লক্ষ ৯৭ হাজার ৪৭ জন আর মহিলা ভোটার ১লক্ষ ৯৪ হাজার ১শত ২জন এবং নতুন ভোটার ৪৩ হাজার ২৫৫জন । বিকেল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহন।

কোন মন্তব্য নেই