শেখ হাসিনাকে সৌদি বাদশাহর অভিনন্দন
একাদশ জাতীয় সংসদ নিবার্চনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় লাভ করায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। সোমবার এক বাতার্য় তিনি এ অভিনন্দন জানান। খবর সৌদি গেজেট
অভিনন্দন বাতার্য় শেখ হাসিনার নেতৃত্বে চলমান উন্নয়ন ও অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন সৌদি বাদশাহ। একই সঙ্গে তাকে অভিনন্দন জানিয়েছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রী যুবরাজ মোহাম্মদ বিন সালমান।
অন্যদিকে একাদশ জাতীয় সংসদ নিবার্চনে নিরঙ্কুশ বিজয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা ও প্রধানমন্ত্রী রণিল বিক্রমাসিংহ।
মঙ্গলবার দুপুরে শেখ হাসিনাকে টেলিফোনে অভিনন্দন জানান তারা। প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট দুপুর পৌনে ১টায় এবং প্রধানমন্ত্রী দুপুর ১টায় টেলিফোনে শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

কোন মন্তব্য নেই