যেসব প্রতিষ্ঠানের অফিস রয়েছে ‘এফআর টাওয়ারে’ - TIMES EXPRESS | টাইমস এক্সপ্রেস is an interactive news portal

নিউজ ফাস্ট

যেসব প্রতিষ্ঠানের অফিস রয়েছে ‘এফআর টাওয়ারে’



রাজধানীর বনানীর ১৭ নম্বর রোডে অবস্থিত বহুতল ভবন এফআর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট কাজ করেছে।

অগ্নিকাণ্ডে ভবনের ভেতরে আটকা পড়েছেন বহু মানুষ। আগুন লাগার পর ওই বহুতল ভবনের বিভিন্ন তলা থেকে প্রাণ বাঁচাতে লাফিয়ে পড়তেও দেখা গেছে। এতে গুরুতর আহত হয়েছেন অনেকেই।

আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) ১২টা ৫৫ মিনিটের দিকে ভবনটির ৯তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে চারদিকে আগুন ছড়িয়ে পড়ে।

জানা গেছে, বহুতল ভবন এফআর টাওয়ারে গার্মেন্টের বায়িং হাউজ ছাড়াও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের অফিস, বিক্রয় কেন্দ্র, রেস্তোরাঁ, একটি কনভেনশন সেন্টার ও তৃতীয় তলায় শাহজালাল ইসলামী ব্যাংকের একটি শাখা রয়েছে ওই ভবনে।

তবে প্রতিষ্ঠানগুলোতে মোট কত মানুষ কাজ করেন। সে সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা পাওয়া যায় নি।

আশেপাশের ভবনগুলোতেও আগুন ছড়িয়ে পড়ার আতঙ্কে রয়েছে মানুষ।

ফায়ার সার্ভিস কর্মীরা আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি। কেউ কেউ বৈদ্যুতিক শর্ট সার্কিটের
কথা বললেও সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েতউল্লাহ জানান, বৃহস্পতিবার দুপুরে এফআর টাওয়ারের ৯তলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে কিভাবে আগুন লেগেছে তাৎক্ষণিকভাবে সে সম্পর্কে কিছু জানাতে পারেননি তিনি।

কেউ কেউ বৈদ্যুতিক শর্ট সার্কিটের কথা বললেও সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

ওই ভবনে আটকে পড়া অনেকেই বলছেন, সিঁড়ি না পাঠালে মারা যাবো, দ্রুত সিঁড়ি পাঠান। আমরা নিঃশ্বাস নিতে পারছি না। আমরা অনেক্ষণ ধরে আটকা আছি। নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। আমাদের দ্রুত উদ্ধারের ব্যবস্থা করুন। ধোঁয়ায় আমরা মারা যাব। আমাদের বাঁচান। ফেসবুক লাইভে এসে কথাগুলো বলছিলেন, এক আটকে পড়া নারী।

২২তলা ওই ভবনটিতে অনেক মানুষ আটকা পড়েছে। বাহির থেকে তাদের কান্নার শব্দ শুনতে পাওয়া যাচ্ছে।



সূত্র: বিডি২৪লাইভ

কোন মন্তব্য নেই